সৌদি আরবের মক্কা থেকে ১৫০কিলোমিটার দূরে আল লিট নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির মধ্যে তিনজনের লাশ দেশে ফিরছে না।
ওই তিনজনের পরিবারের পক্ষ থেকে অনাপত্তি থাকায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট পবিত্র মক্কায় তাদের দাফন সম্পন্ন করেছেন। তারা হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বানিয়ার চরের হাবিব উল্লাহর ছেলে আমানুল্লাহ, টাঙ্গাইলের আব্দুল মাজেদের ছেলে আব্দুল হালিম এবং ব্রাহ্মণবাড়িয়ার নূর হোসেনের ছেলে ইয়াসিন।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর(শ্রম)মোকাম্মেল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
অপর বাংলাদেশি চাঁদপুর জেলার আব্দুল খালেকের ছেলে শেখ হারুনের পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তার লাশ দাফন সৌদি আরবে নাকি বাংলাদেশ হবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান মোকাম্মেল হোসেন।
শ্রম কাউন্সিলর বলেন, নিহতদের পরিবার থেকে আবেদন করলে নিয়ম অনুযায়ী প্রত্যেক পরিবারকে তিনলাখ টাকা করে সহায়তা দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বন্ড।
গত ২৫ মে রোববার রাতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট থেকে পাসপোর্ট সংক্রান্ত কাজ শেষে কর্মস্থল কুংফুদা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়। বাকি দুজনের একজন সৌদি এবং অপর জন্য পাকিস্তানের নাগরিক। গাড়িতে থাকা আট যাত্রীর মধ্যে ছয়জনই মারা যান।
[b]ঢাকা, ৩১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
তিন বাংলাদেশির লাশ দেশে ফিরবে না
সৌদি আরবের মক্কা থেকে ১৫০কিলোমিটার দূরে আল লিট নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির মধ্যে তিনজনের লাশ দেশে ফিরছে না। ওই তিনজনের পরিবারের পক্ষ থেকে অনাপত্তি থাকায়
চশমার অভাবে ভুগছেন দুই কোটির বেশি মানুষ
বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ প্রয়োজনীয় চশমার অভাবে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। তাদের একটি বড় অংশ চালক। দৃষ্টিশক্তির সমস্যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৩ বছরে সড়কে মৃত্যু ১ লাখ ২৫ হাজার
গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ৮ হাজার শিশুর
দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ দশমিক ১৪ শতাংশ মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। এ ছাড়া পথচারী হিসেবে ৩৫ দশমিক ৩১ শতাংশ এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২৭ দশমিক ৫৩ শতাংশ শিশু প্রাণ হারিয়েছে।
















