[b]বেনাপোল:[/b] অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ২৪ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে বেনাপোলের পুটখালি ও অগ্রভুলোট সীমান্ত থেকে এ আটকের ঘটনা ঘটে।
বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, গোপন সংবাদে ভিত্তিতে পুটখালি ও অগ্রভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ শিশু রয়েছে। এরা গোপালগঞ্জ, নড়াইল, বরিশাল, মাগুরা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার নাগরিক
শ্রেণীহীন
বেনাপোলে শিশুসহ ২৪জন আটক
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ২৪ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে বেনাপোলের পুটখালি ও অগ্রভুলোট সীমান্ত থেকে এ আটকের ঘটনা ঘটে।





