[b]ঠাকুরগাঁও:[/b] দেশের যেখানেই সাম্প্রদায়িক সন্ত্রাস হবে সেখানেই পৌঁছে যাবে গণজাগরণ মঞ্চ বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
জামায়াত নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন,১৯৪৬ সাল থেকে দেশের যেখানেই সাম্প্রদায়িক সংঘাত হয়েছে প্রত্যেকটি ঘটনায় দায়ী এ দলটি।
রোববার বিকেল সাড়ে চারটায় ঠাকুরগাঁওয়ের গড়েয়া গোপালপুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আক্রান্তদের উদ্দেশে বলেন,দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতিটি বিবেকবান মানুষ আপনাদের পাশে আছে।
সাম্প্রদায়িক সন্ত্রাস দমনের জন্য কঠোর আইন ও আক্রমণকারীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান ইমরান।
শ্রেণীহীন
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার গণজাগরণ মঞ্চ: ইমরান
ঠাকুরগাঁও: দেশের যেখানেই সাম্প্রদায়িক সন্ত্রাস হবে সেখানেই পৌঁছে যাবে গণজাগরণ মঞ্চ বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা





