[b]গাইবান্ধা:[/b] উত্তরাঞ্চলের গাইবান্ধায় জেলায় অর্ধ শতাধিক ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে বিরোধী জোটের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন কেন্দ্রে ঢুকে ভোট বাক্স ছিনিয়ে নিয়েছে।
ভোটের ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে এবং ভোট সেন্টার গুলোতে চরম আতঙ্ক বিরাজ করায় জেলার ৪ টি থানায় অধিকাংশ ভোট সেন্টারের জনশূণ্য। বিশেষ করে সদর আসনে শহরের বাইরের অধিকাংশ ভোট সেন্টারের ভোট ভোটগ্রহণ বন্ধ রয়েছে। শহরের ৩টি সেন্টারে ভোট গ্রহণ শুরু করা গেলেও সকাল আটটার পর থেকে এ তিনটি সেন্টারে ৩০টি, ৪০টি ও অন্যটিতে মাত্র ১০টি ভোট পড়েছে।
শহরের বাইরেলক্ষীপুর দাড়িয়াপুর, ঘাগোয়া, খোলাহাটী, কুপতলাসহ প্রায় সব ভোট সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি জামায়াত শিবিরের দফায় দফায় মিছিল মিটিং করে এসব ইউনিয়নে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। লক্ষীপুর ইউনিয়নের সব সেন্টারের ভোট বাক্স ছিনতাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ভোট পড়েনি।
তাছাড়া আওয়ামীলীগের নেতাকর্মীরা ভোট সেন্টার সংলগ্ন এলাকাগুলো গিয়ে জনসাধারণকে ভোটের জন্য উদ্বুদ্ধ করলেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
অন্যদিকে জেলার সাদুল্যাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও বিশেষ করে সুন্দরগঞ্জে ভোট কেন্দ্রে এখনো কোনো ভোটই পড়েনি। শুধু সদর আসনের শহরের ভিতরে কয়েকটি ভোট সেন্টারে ভোট গ্রহণ শুরু করতে পেরেছে কর্তৃপক্ষ। তাছাড়া ভোট সেন্টার গুলোতে আতঙ্ক বিরাজ করায় আওয়ামীলীগ নেতাকর্মীদের অনুরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যৌথবাহিনী অভিযান শুরু করেছে।
শ্রেণীহীন
গাইবান্ধায় ভোট চলছে, ভোটার নেই
গাইবান্ধা: উত্তরাঞ্চলের গাইবান্ধায় জেলায় অর্ধ শতাধিক ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে বিরোধী জোটের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন কেন্দ্রে ঢুকে ভোট বাক্স ছিনিয়ে নিয়েছে।





