রাজধানীর শাহবাগ থানার শিশুপার্কের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মান্নান সরদার, জাকির হোসেন ও মো. রাসেল।
শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম টাইম নিউজকে জানান, মাইক্রোবাসে এসে চারজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। চাপাতিসহ দেশি অস্ত্র নিয়ে তারা শিশুপার্কের সামনে ঘোরাফেরা করছিল। এ সময় এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টহল টিম তাদের আটক করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চাপাতি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় শিবলু নামে অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩জন আটক
রাজধানীর শাহবাগ থানার শিশুপার্কের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলো- মান্নান সরদার, জাকির হোসেন ও মো. রাসেল। শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি)





