রাজধানী থেকে সাড়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি মাদক প্রতিরোধ (পূর্ব) দল। আটককৃতদের নাম- আবুল কালাম রাজু (৩৫) ও বাবুল হোসেন (২৮)।
শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।
হাতিরঝিল এলাকায় প্রাইভেটকার থেকে সাড়ে ৩শ’ বোতলসহ রাজুকে এবং রামপুরার একটি বাসা থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ বাবুলকে আটক করা হয় বলে টাইম নিউজকে জানান মাদক প্রতিরোধ (পূর্ব) টিমের এসআই আসাদুজ্জামান।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।
[b]ঢাকা,১মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
রাজধানী থেকে সাড়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি মাদক প্রতিরোধ (পূর্ব) দল। আটককৃতদের নাম- আবুল কালাম রাজু (৩৫) ও বাবুল হোসেন (২৮)। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়





