ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে হরতাল ডেকেছে রোববার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু (আনারস) ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন লাবু (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস (কলস) সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন এবং হরতালের ঘোষণা দেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সমর্থকরা সকাল থেকেই ভোট কেন্দ্র দখল করে তাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেয় বলে তারা অভিযোগ করেন। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেয়া সত্ত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তাই তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
[b]বরিশাল,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বরিশালে রোববার হরতাল
ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে হরতাল ডেকেছে রোববার। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থিত





