নীলফামারীর ডিমলায় ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা সুজনসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ডাঙ্গাপাড়া আদর্শ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
গ্রেফতারকৃত অন্যজন হলেন, বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের আদর্শ বাজার এলাকার মৃত গোসাই মামুদের ছেলে রুহুল আমীন (৩৬)।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান,শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। ৩ জনকে আসামী করা মামলার অন্যজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডাঙ্গারহাটে ব্যবসায়ী মুশাউল করিম সুইট মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বৃহস্পতিবার ব্যবসায়ী সুইট বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
শ্রেণীহীন
ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
নীলফামারীর ডিমলায় ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা সুজনসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ডাঙ্গাপাড়া আদর্শ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি ডোমার উপজেলার গোমনাতি





