সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস চুরির অভিযোগে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট ও জেলার রাউজানের নোয়াপাড়ায় দু'টি ষ্টেশনে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে র্যাব-৭।
রোববার ভোর থেকে অভিযান শুরু হয়েছে বলে জানান র্যাব-৭ এর মিডিয়া বিভাগের প্রধান এএসপি মফিজুর রহমান।
মফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ফিলিং ষ্টেশনগুলোতে কৌশলে গ্যাস চুরির অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিক্তিতে ভোর থেকে নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় আলমাস ফিলিং ষ্টেশন এবং জেলার রাউজান নোয়াপাড়া ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে গ্যাস চুরির ঘটনা উদঘাটন এবং জড়িত ১৬ জনকে আটক করা হয়েছে।
অভিযানকালে গ্যাস চুরি’র অভিযোগে বেশ কিছু গ্যাস সিলিন্ডার এবং দু'টি ষ্টেশনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]
শ্রেণীহীন
সিএনজি স্টেশনে র্যাবের অভিযান: আটক ১৬
সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস চুরির অভিযোগে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট ও জেলার রাউজানের নোয়াপাড়ায় দু'টি ষ্টেশনে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে র্যাব-৭। রোববার ভোর থেকে অভিযান শুরু হয়েছে বলে জানান র্যাব-৭ এর মিডিয়া বিভাগের প্রধান এএসপি মফিজুর রহমান।





