[b]ওয়াশিংটন:[/b] বিশ্বখ্যাত মার্কিন টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,এই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি।গভীরভাবে ত্রুটিপূর্ণ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।
গতকাল পত্রিকাটির অনলাইন সংস্করণে এ মন্তব্য করা হয়।
টাইম সাময়িকীর প্রতিবেদনের শিরোনাম হলো ‘বাংলাদেশী ভোটারস লুজ আউট ইন ডিপলি ফ্লড ইলেকশন,ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিসমল টার্নআউট আন্ডারস্কোর ডেপথস অব ন্যাশন’স পলিটিক্যাল ক্রাইসিস।
অর্থাৎ, গভীরভাবে ত্রুটিপূর্ণ নির্বাচনে বাংলাদেশী ভোটারদের প্রত্যাশিত সাড়া মেলেনি, সহিংসতা ও অসম্ভব কম উপস্থিতি জাতির রাজনৈতিক সঙ্কটের গভীরতাকে তুলে ধরেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389075614.jpg[/img]
কৃষ্ট মহরের লেখা ওই প্রতিবেদনে বলা হয়,বিরোধী দলের বয়কটের কারণে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা ভোটে প্রার্থীরা জয়ী হয়েছেন।নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।প্রাথমিক রিপোর্টে বলা হয়,ভোট পড়েছে ২০ শতাংশ।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নির্বাচন-পূর্ব সহিংসতায় অন্তত ১২০ জন নিহত হয়েছে।
ব্যাপক সহিংসতার আশংকায় অনেক ভোটাররা কেন্দ্রে আসেনি। যদিও রবিবার রাজধানী ঢাকার রাজপথ তুলনামূলক শান্ত ছিল, কিন্তু ভোটের আগের দিন সারা দেশে শতাধিক কেন্দ্রে আগুন দেয়া হয়েছে। সাধারন ভোটাররা পুরো পরিস্থিতি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিল।ঢাকার এক ব্যবসায়ী আবদুস সালাম বলেছেন, পরিস্থিতি খুব খারাপ। আমি ভোট দিতে যাই নি। এ ছাড়া কোন উপায়ও ছিল না।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389075683.jpg[/img]
উত্তপ্ত পরিস্থিতিতে সরকার ভোটের পরিকল্পনা নিয়ে এগিয়ে গেছে। আওয়ামী লীগ যে জিতবে তা আগেই জানা গিয়েছিল।তবে এই ফলাফলে জনমতের তেমন কোনো প্রতিফলন ঘটেনি।অতি দুর্বল এই ম্যান্ডেটের কারণে সরকার অদূর ভবিষ্যতে একটি নির্বাচন দিতে বাধ্য হবে বলে আশা করছে বিরোধী দল।তবে কখন কীভাবে দু’পক্ষের মধ্যে সমঝোতা হবে তা স্পষ্ট নয়।প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী নির্বাচনের দিনই বলেছেন,
শিগগিরই নতুন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।তবে সেটা না হওয়া পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা বহাল থাকবে বলেই মনে হচ্ছে।
নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি: টাইম
বিশ্বখ্যাত মার্কিন টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,এই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি।গভীরভাবে ত্রুটিপূর্ণ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। গতকাল পত্রিকাটির অনলাইন সংস্করণে এ মন্তব্য করা হয়।
গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে : মঞ্জু
গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
নাহিদ ইসলাম বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
ষড়যন্ত্রে পা দেব না, ঐক্যবদ্ধ আছি: মামুনুল হক
১১ দলের ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র মেরামত, ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ, আধিপত্যবাদ মোকাবিলা ও ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার লড়াইয়ে তারা ঐক্যবদ্ধ আছেন। এই ঐক্যের পরিসর আরও বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এ কোনো পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ক্ষমতাচ্যুত লীগকে ঘিরে বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
পতিত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ঘিরে দেশের শীর্ষ দুই রাজনৈতিক শক্তি-ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি শুরু হয়েছে। রাজপথের দীর্ঘদিনের সহযাত্রী এই দুই দল এখন একে অপরের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শক্তির সঙ্গে গোপন সমঝোতা ও আঁতাতের অভিযোগ তুলছে। ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
















