বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস বিলকিস আক্তারকে যুক্তরাজ্যের একটি ব্যাংকে টাকা পাচার করার প্রেক্ষিতে জিজ্ঞাসবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক আহসান আলী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে জিজ্ঞাসাবাদ চলবে দুপুর পর্যন্ত।
দুদক সূত্রে জানা গেছে, খন্দকার মোশররফ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন। সে সময় তিনি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করেন। আইন লঙ্ঘন করে তার স্ত্রীর নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকে টাকা পাচার করেন। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার তিনশত ৮১ টাকা।
এই অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ১৩ ধারা এবং ২০০৯, ২০১২-এর ৪ ধারা মোতাবেক দুদকের পরিচালক গত ৬ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যে খন্দকার মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে স্ত্রী বিলকিস আক্তারের সংশ্লিষ্টতা আছে মনে করায় তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মোশাররফের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস বিলকিস আক্তারকে যুক্তরাজ্যের একটি ব্যাংকে টাকা পাচার করার প্রেক্ষিতে জিজ্ঞাসবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক





