শেরপুর পৌরশহরের নবীনগর এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত হন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়,নকলা থেকে একটি মোটরসাইকেল শেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভীমগঞ্জের ইদ্রিস আলীর ছেলে মিলন মিয়া (৩০) নিহত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একজন নিহত এবং এইচএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত হন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু
শেরপুর পৌরশহরের নবীনগর এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত হন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।