সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া নির্বাচনের আগের দিন থেকেই সেনাবাহিনী, র্যা ব ও বিজিবির সদস্যরা টহলে থাকবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে উপজেলায় ঝুঁকিপূর্ণসহ সব কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেন কনক।
সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে তিনটি স্ট্রাইকিং টিম, ১৩টি মোবাইল টিম ও ১১টি ভ্রাম্যমাণ আদালত। ইতিমধ্যে ৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৪৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯০৪ জন পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে।
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বেনজরি আহমেদ জানান, নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে ৬৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এসব কেন্দ্রে উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের এক লাখ ৬৪ হাজার ৫৪৪ জন এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৭৭৫ জন ও নারী ভোটার ৮৩ হাজার ৭৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাতক্ষীরা,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
১৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া





