প্রচন্ড ক্ষোভ আর শোকের মাতম নারায়ণগঞ্জে। একের পর এক খবর ভেসে আসছে নিখোঁজ রাজনীতিবিদ ও পেশাজীবীদের লাশের।
এবার ঠিক সেই মুহুর্তে নারায়ণগঞ্জের ওই এলাকায় আজ বৃহস্পতিবার বিকালে বিদেশ থেকে আরেকটি প্রভাবশালী রাজনীতিবিদের লাশ আসছে। আর ওই লাশটি তাদের পারিবারিক কবরস্থানে দাফন হবে। এই রাজনীতিবিদ হলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিম ওসমান।
ওই পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানান, ভারতের দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টার দিকে নাসিম ওসমানের মৃত্যু হয়।
আজ (বৃহস্পতিবার) জেট এয়ারওয়েজ ২৭৫ এর বিমানের একটি ফ্লাইটে বিকেল ৫টা ২০ মিনিটে মরহুম নাসিম ওসমানের লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
বিমান বন্দরে জাতীয় পার্টির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ও পরিবারের পক্ষ থেকে নাসিম ওসমানের ছোট ভাই শামীম ওসমান লাশ (মরদেহ) গ্রহণ করবেন।
তারা আরও জানান,জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃহস্পতিবার সন্ধ্যায় মরহুম নাসিম ওসমানের প্রথম  নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে লাশটি হিমাগারে রাখা হতে পারে।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায়কাকরাইলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবারই নাসিম ওসমানকে নারায়ণগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
[b]ঢাকা, একে, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]