সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনি দুইজন বলে জানিয়েছে র‌্যাবের তদন্তকারী দল। ঘটনার দুই বছর পর র‌্যাব জানায়,খুনিরা সংখ্যায় দুজন ছিল। তবে তারা কে বা কারা,তা জানাতে পারেনি তারা। অনলাইন বার্তা সংস্থা ইউএনবিতে প্রকাশিত এক খবরে এসব তথ্য জানা গেছে।
ওই খবরে বলা হয়েছে, তদন্তকাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান,হত্যাকাণ্ডের রাতে সাগর-রুনির বাড়িতে দুজন ব্যক্তি ছিল। তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে র‌্যাবের সদর দপ্তরে উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান বলেন,আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উপায়ে তদন্তকাজ চলছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়ি থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আট ব্যক্তি এখন কারাগারে রয়েছেন।
গত বছরের ১৪ এপ্রিল হাইকোর্টের এক আদেশ অনুসারে সাগর-রুনির হত্যামামলার তদন্তের কাজ শুরু করে র্যা ব। এর আগে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে ছিল।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]