ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্ত থেকে এক বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাবরি সীমান্তের ৩৬৮/১ আর পিলার এলাকার কাছ থেকে ভারতের ১২১ ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গরু ব্যবসায়ী মোহাম্মদ ফরিদকে (৪০) ধরে নিয়ে যায়।
ফরিদের বাড়ি হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মন্না টলি গ্রামে বলে জানা গেছে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন ঠাকুরগাঁও ৩০ এর অপস অফিসার মেজর আলমগীর জানান, ওই গরু ব্যবসায়ীকে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ আটক করে ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
বিএসএফ’কে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।
[b]ঠাকুরগাঁও, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্ত থেকে এক বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।





