কক্সবাজার সমুদ্রে নিখোঁজ এক স্কুল ছাত্রের এর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রের নাম আরিফুর রহমান (৮) বলে জানা যায়।
শনিবার সকালে সমুদ্র থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ করাচি পাড়ার দিদারুল আলম দিলুর ছেলে এবং স্থানীয় পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ জানিয়েছেন, শুক্রবার সকালে উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় সাগরে স্থানীয় মসজিদে আসা তাবলীগ জামাতের লোকজনের সঙ্গে আরিফুলও গোসল করতে নামে। কিন্তু সাগরে ডালা থাকার কারণে স্রোতের টানে ভেসে যাওয়া শিশুটির লাশ আজ ভেসে উঠে। শনিবার সকালে অদূরে লাশ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
সমুদ্রে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
কক্সবাজার সমুদ্রে নিখোঁজ এক স্কুল ছাত্রের এর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রের নাম আরিফুর রহমান (৮) বলে জানা যায়। শনিবার সকালে সমুদ্র থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ করাচি পাড়ার দিদারুল আলম দিলুর ছেলে এবং স্থানীয়





