[b]ম্যানচেস্টার:[/b] নেগ্রেদোর হ্যাটট্রিক, জেকোর জোড়া গোল আর তোরের একমাত্র গোলে ওয়েস্ট হামের জালে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার ইত্তিহাদ স্টেডিয়ামে ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে অতিথিদেরকে ৬-০ গোলে হারিয়েছে তারা।
খেলার প্রথমার্ধের তিন গোলের দুটি গোলই করেন নেগ্রেদো। ১২ মিনিটে ইয়ায়া তোরের কাছ থেকে বল পেয়ে গোলের সূচনা করেন তিনি। আর ২৬ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান ২৮ বছর বয়সী এই ফুটবলার।
বিরতিতে যাওয়ার আগে আরো এক গোল পায় ম্যানসিটি। ৪০ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তোরে।
বিরতির চার মিনিট পরই হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন নেগ্রেদো। সেই সাথে এক হালি পূর্ণ হয় স্বাগতিকদের। এর দুই মিনিটের মধ্যে আরো এক গোল করার সুযোগ আসে দলটির। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা।
বিপরীতে ম্যাচে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা প্রতিরোধও করতে পারেনি ওয়েস্ট হাম। শেষ পর্যন্ত আরো দুটি গোল হজম করে সফরকারীরা। ৬০ মিনিটে ও ৮৯ মিনিটে গোল দুটি করেন ইডিন জেকো।
শ্রেণীহীন
ম্যানসিটির গোল উৎসব
ম্যানচেস্টার: নেগ্রেদোর হ্যাটট্রিক, জেকোর জোড়া গোল আর তোরের একমাত্র গোলে ওয়েস্ট হামের জালে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি।





