তৃতীয় দফার উপজেলা নির্বাচনে গাইবান্ধা জেলায় ২টি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়জয়কার।
সদর উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল করিম ৫৯ হাজার ৬ শ ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থিত প্রার্থী সরওয়ার কবির (গোড়া মার্কা) ৩১,৫২৬ ভোট পেয়েছেন।
অপরদিকে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ সরকার (আনারস মার্কা) পেয়েছেন ২৭২৫৬ ভোট। মিহির ঘোষ (ব্যাটারি) পেয়েছেন ১৭,৪০০ ভোট পেয়েছেন। সদর উপজেলায় মোট প্রার্থী ছিলেন ১১ জন। স্বাধীনতার পর এই প্রথম উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীর কাছে হেরে গেলো সরকারী দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নিবাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সোহেল রানা (টিয়া পাখি)। তিনি ৬৫ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী সরকার সমর্থক এ্যাডভোকেট আনিসুজ্জামান(তালা)। তিনি পেয়েছেন ৩২,২০১ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্দলীয় প্রার্থী রশিদা বেগম(হাঁস মার্কা) নির্বাচিত হয়েছেন।
এদিকে, জেলার সাদুল্যাপুর উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী সাইদুর রহমান মুন্সি(কাপ পিরিচ) ৪৮,১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থক শাহরিয়ার খান বিপ্লব(আনারস) পেয়েছেন ৪৪,৩৪৬ ভোট।
একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নিবাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী শামসুল হাসান শামসুল নির্বাচিত হয়েছেন।
[b]ঢাকা, জেইউ, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
গাইবান্ধায় জামায়াত-বিএনপির জয়জয়কার
তৃতীয় দফার উপজেলা নির্বাচনে গাইবান্ধা জেলায় ২টি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়জয়কার।





