শনিবার ৫ এপ্রিল নোয়াখলী জেলার চৌমুহনী, ফেনী সদর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
বর্তমান জাতীয় সংসদের চারজন সাংসদ পৌর মেয়রের পদ না ছেড়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন। এরা হলেন- নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস।
নিয়মানুযায়ী  এমপি নির্বাচিত হওয়ার কারনে এসব পৌরসভায় শূন্য পদে উপ-নির্বাচন আয়োজন করছে ইসি।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]