প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিএনপি দেশের দিকে তাকায় না। তারা সবসময় নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তাদের সরকার মাত্র একটাকা মূল্যে সিএসডি গুদামের জায়গা একটি বেসরকারি কোম্পানিকে লিজ দিয়েছিল। ৪০টি গোডাউন ভেঙ্গে এ জমি লিজ দেয়া আত্মঘাতী কাজ।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সমিতির সিনিয়র আইনজীবীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখতে হবে। বাংলাদেশ একসময় সন্ত্রাসী ও জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিত ছিল। বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর হস্তে দমনের মাধ্যমে
বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ ও উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, গত পাঁচ বছরে আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ এবং গ্যাস খাতের পাশাপাশি তার সরকার মাথাপিছু আয় ও বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি করেছে।
সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফলে চট্টগ্রাম নগরী সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে একসময়ে বাণিজ্যিক রাজধানী নামেই ছিল। দীর্ঘদিন ধরে এই নগরী অবহেলিত ছিল। কিন্তু আমরা বন্দরনগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করেছি।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদের নেতৃত্বে ৫৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৮এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
বিএনপি আখের গোছায়, দেশের দিকে তাকায় না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিএনপি দেশের দিকে তাকায় না। তারা সবসময় নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তাদের সরকার মাত্র একটাকা মূল্যে সিএসডি গুদামের জায়গা একটি বেসরকারি কোম্পানিকে লিজ দিয়েছিল। ৪০টি গোডাউন ভেঙ্গে এ জমি লিজ দেয়া আত্মঘাতী কাজ
বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারি করছে
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাহিদ ইসলাম বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে তাদের দেওয়া র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
নাহিদ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।















