নাটোরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম সিহাব হোসেন (১২) বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার তেলকুপি জোলারপাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জোলারপাড় এলাকার শহিদুল ইসলামের বাড়ীতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন মুহুর্তেই গোটা বাড়ী ছড়িয়ে পরে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শহিদুল ইসলামের ছেলে সিহাব ভেতরে আটকা পড়ে বলে জানান নাটোর ফায়ার সর্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রউফ ও ক্ষতিগ্রস্থ পরিবার।
পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সিহাব আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা যায়।
তবে অগ্নিকান্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]