বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর ‘আকাশ প্রদীপ’ এখন ঢাকায়।
শুক্রবার বেলা ১টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ বোয়িংটি।
বহরে থাকা বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়াও বিমানের এমডি কেবিন স্টিভ,সচিব খোরশেদ আলমসহ ২৬ জনের একটি দল।
তিনি জানান,বিমানটি যুক্তরাষ্টের সিয়াটল থেকে বাংলাদেশে এসে পৌঁছাতে সময় লাগে সাড়ে ১৫ ঘণ্টা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমান কর্তৃপক্ষের কাছে ‘আকাশ প্রদীপ’ নামে এ নতুন বোয়িংটি হস্তান্তর করা হয়।
নতুন সংগৃহীত ‘আকাশ প্রদীপ’ বিমান বহরে যোগদান ও পুরাতন ডিসি-১০-কে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ১১ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২০১১ সালে ‘পালকি ও অরুণ আলো’ নামে বিমানের ১ম ও ২য় বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান বহরে যুক্ত হয়।
নতুন প্রজন্মের সম্পূর্ণ নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
২০১৭-১৯ সালের মধ্যে সর্বশেষ বিমানটি বহরে যুক্ত হবার কথা আছে।
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
বিমানের ‘আকাশ প্রদীপ’ এখন ঢাকায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর ‘আকাশ প্রদীপ’ এখন ঢাকায়। শুক্রবার বেলা ১টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ বোয়িংটি।





