আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার সূজানগর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সূজানগর এলাকায় রকি নামের এক সন্ত্রাসী তার দলবল নিয়ে চাঁদাবাজি করতে গেলে শাহআলম নামের এক ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা অপর গ্রুপ তাতে বাধা দেয়।
এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় শাহআলম গ্রুপের জানু মিয়াকে কুপিয়ে আহত করে রকির লোকজন। রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় জানু মিয়াকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে শাহআলম গ্রুপের লোকজন প্রতিপক্ষের ছয়টি বাড়ি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রকি ও তার সঙ্গী রবিউলকে আহত অবস্থায় পুলিশ আটক করে।  
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]