[b]ঢাকা:[/b] রাজধানীর হাতিরঝিলে (রামপুরা অংশে) ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তন্ময় নামের এক তরুণ।হাতিরঝিলে ব্রিজ থেকে লাফিয়ে তরুণের আত্মহত্যা
হাতিরঝিলের ফাইল ছবি।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একই সঙ্গে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন মীম নামে এক তরুণী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ বলছে, প্রেমঘটিত সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে।

বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, তিনি জানতে পেরেছেন তন্ময় ও মীমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মান-অভিমানের এক পর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে তারা শুক্রবার ভোরে একসঙ্গে ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে। এসময় তন্ময় মারা গেলেও মীম আহত হয়। পরে স্থানীয়রা মীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মীম এখন আশঙ্কামুক্ত আছে জানিয়ে ওসি বলেন, "এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।