২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার ভোর ৬টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বেঁজে ওঠে করুন সুর। এরপর তিন বাহিনীর একটি চৌকোস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড ও অনার প্রদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ভোর সাড়ে ৬টায় সাধারণ জনগণের জন্য উমুক্ত করে দেয়া হয়ে সাভার স্মৃতিসৌধ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
[b]ঢাকা, এমআর, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ও





