জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- জরিনা বেগম(৬০) ও সাবিনা ইয়াসমিন(৯)।
রোববার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তিলকপুর গ্রামের আব্দুল মজিদের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের ঘরে ঘুমিয়ে থাকা দাদি জরিনা বেগম ও নাতনি সাবিনা ইয়াসমিন দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগম মারা যান। রাত আড়াইটার দিকে সাবিনাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]