[b]ঢাকা: [/b]অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও রাস্তা অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির। এতে পুলিশের হামলায় আহত হয়েছে ১২জন, আটক করা হয় সাতজনকে।
বৃহস্পতিবার সকালে খিলগাঁও এলাকায় রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে নেতৃত্ব দেন মহানগরী সেক্রেটারী রেজাউল হক । এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী শিক্ষা সম্পাদক মতিউর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান, খিলগাঁও থানা সভাপতি রায়হান উদ্দিন, ছাত্রনেতা মাহমুদুল হাসানসহ প্রমুখ।
অন্যদিকে, অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর শ্যামপুরে মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
শাখা অফিস সম্পাদক রিয়াজ উদ্দীনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন শাখা এইচ আর ডি সম্পাদক আইয়ূব আলী,গিয়াস উদ্দীনসহ অন্যান্য নেতাকর্মীরা ।
এছাড়াও সকালে রাজধানীর ভাটারা এলাকায় মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।
শাখা সেক্রেটারী ফয়সাল পারভেজের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন, শাখা দপ্তর সম্পাদক হাসনাইন আহমেদ, গুলশান থানা সভাপতি এনাম আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে, সকালে লালবাগ এলাকায় রাজপথ অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। ।অবরোধে নেতৃত্ব দেন শাখা সভাপতি মাহফুজুল হক। এতে আরও উপস্থিত ছিলেন, শাখা দফতর সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক মমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রেণীহীন
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে শিবিরের মিছিল: আহত ১২
ঢাকা: অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও রাস্তা অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির। এতে পুলিশের হামলায় আহত হয়েছে ১২জন, আটক করা হয় সাতজনকে।





