চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ নারী ও ১ শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুর সোয়া ১টায় ফটিকছড়ির ভুজপুরের সোয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে। মাইক্রোটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিদেশফেরত জনৈক শফিসহ ১৪ জন যাত্রী নিয়ে আমান বাজারের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]