[b]ঢাকা[/b]: বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশে করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মো: নাসিম বলেছেন জামায়াতের কথায় নির্বাচনে অংশগ্রহন না করে আপনি একুল-ওকুল দু’কুলই হারিয়েছেন।
শুক্রবার বিকালে রাজধানীর সোরওয়ার্দী উদ্যোনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের কথা শোনার কারণে আজ আপনি (খালেদা জিয়া) জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।আপনার সংবিধান বিরোধী সকল পরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ এগিয়ে যাবে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য  নাসিম বলেন, সহিংসতার পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসুন।