ভারত থেকে আসা ১২০০ বোতল ফেনসিডিলসহ এক প্রাইভেটকার আটক করেছে যশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোলের নারায়ণপুর গ্রামে শুক্রবার সকালে অভিযান চালায় বিজিবির ২৩ ব্যাটেলিয়ন।
যশোর-২৩ বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডিং অফিসার লেফটেন্টে কর্নেল মতিউর রহমান জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১১-৩৩৩৭) বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে যশোরের দিকে যাচ্ছে বলে গোপন সূত্রে জানা যায়।
সূত্রের ভিত্তিতে হাবিলদার হাফিজের নেতৃত্বে বিজিবি’র একটি দল বেনাপোলের নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারটি আটক করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে কারচালক পালিয়ে যান।
বেনাপোল পোর্ট থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। আটক প্রাইভেটকারসহ ফেনসিডিলের মূল্য আনুমানিক ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বেনাপোলে ১২০০ বোতল ফেনসিডিল আটক
ভারত থেকে আসা ১২০০ বোতল ফেনসিডিলসহ এক প্রাইভেটকার আটক করেছে যশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোলের নারায়ণপুর গ্রামে শুক্রবার সকালে অভিযান চালায় বিজিবির ২৩ ব্যাটেলিয়ন।