[b]বরিশাল :[/b] বরিশাল নগরীর নতুন বাজার এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজ শয়নকক্ষ থেকে পুলিশ নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান,ওই এলাকার রিয়া গিনি হাউজের স্বত্বাধিকারী মো. রুবেল আহমেদ (৪৭) দোকানের পার্শ্ববর্তী হালিমা মঞ্জিলের তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলো।
শুক্রবার দিবাগত রাতে একাকী বাসায় রুবেল ঘুমিয়েছিলেন। শনিবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত সে দোকানে না যাওয়ায় কর্মচারীরা তার খোঁজে বাসায় আসে। এ সময় দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে রুবেলের লাশ দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ নিহত রুবেলের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে চতুর্থ তলার ভাড়াটিয়া দম্পতি পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,একই ফ্লাটের চতুর্থ তলার ভাড়াটিয়া দম্পতির সাথে রুবেলের বিরোধ চলে আসছিলো।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।