আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে আশরাফ হোসেন মোল্লা নামে এক কর্মী নিহত ও অন্তত আরও ১০ জন আহত হয়েছে। এসময় ২৫টিরও বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার বিকাল আনুমানিক ৫টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
এলাকাবাসি জানিয়েছে, খাজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে নিহত আশরাফ গদাইপুর ইউনিয়নের আমিন সরদারের ছেলে ও বর্তমান চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের সমর্থক।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে রোববার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় কমপক্ষে ২৫টি বোমা বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা-পাল্টি হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত আশরাফকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে আশরাফ হোসেন মোল্লা নামে এক কর্মী নিহত ও অন্তত আরও ১০ জন আহত হয়েছে। এসময় ২৫টিরও বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে





