ঢাকা: ৫ জানুয়ারি নির্বাচনোত্তর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা। তাই বিদেশে সংখ্যালঘুদের রক্ষায় যেমন আইন রয়েছে,তেমনি বাংলাদেশেও আইন করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে ঠিকানা বাংলাদেশ আয়োজিত ‘চলমান রাজনীতি নিয়ে’ এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন,দশম জাতীয় সংসদ নির্বাচনে সব দলের, সব গোত্রের মানুষ ভোট দিয়েছে। তাহলে সংখ্যালঘুদের ওপর হামলা কেন?।
তিনি বলেন, নতুন সরকার গঠনের পর সংখ্যালঘুদের হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেয়া হবে। না হলে বিএনপি-জামায়াত দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করবে।
তিনি আরও বলেন, সংখ্যালঘুদের রক্ষা করার দ্বায়িত্ব সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের কিন্তু সকলেই তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই সবাইকে আরও কঠোর হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।
শ্রেণীহীন
সংখ্যালঘুদের রক্ষায় আইন করা দরকার: সুরঞ্জিত
৫ জানুয়ারি নির্বাচনোত্তর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা। তাই বিদেশে সংখ্যালঘুদের রক্ষায় যেমন আইন রয়েছে,তেমনি বাংলাদেশেও আইন করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।





