পাবনার রাজাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।রোববার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার পার চিথুলিয়া গ্রামের গাদু বিশ্বাসের ছেলে।
পাবনা সদর থানা পুলিশ জানায়, রোববার রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন কুদ্দুস। পথিমধ্যে রাজাপুর লড়িভাটা এলাকায় পৌঁছালে অটোরিকশার গতিরোধ করে তা ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে কুদ্দুসের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নে‌ওয়ার পথে কুদ্দুশের মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার দুপুর পর্যন্ত মামলা হয়নি।
[b]পাবনা,২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]