নারায়ণগঞ্জে ১৬ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে ৪ লাশ। যাদের সবাই হত্যাকাণ্ডের শিকার হয়ে লাশ হয়েছেন।
শনিবার সকাল দশটায় শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ ওই ডোবাতে ফেলে দেয়া হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত হয়নি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের নূর মসজিদ এলাকায় রকিবুল হাসান রনি (২৬) নামক এক যুবককে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা।
সন্ধ্যা ৭টায় কাশীপুর ইউনিয়নের আল হোসাইনী মার্কেট সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ।
বিকেল ৫টায় সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পরিত্যক্ত একটি দোকানঘর থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক যুবকের (৩০) অর্ধগলিত লাশ।
[b]নারায়ণগঞ্জ,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]