লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ চেক পোস্টে স্প্রিং পাত বোঝাই দুটি ট্রাকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারেজ চেক পোস্টে ট্রাক দু’টি আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
আটকরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উপারমারা গ্রামের বাবর আলীর ছেলে পমির উদ্দিন, টাংগাইল জেলার দরশাকীয়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন, একই জেলার ভুয়াপুর উপজেলার বড়ুয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া, টাংগাইলের বীরবড়ুয়া গ্রামের ভোলা মিয়ার ছেলে হাফিজুল ইসলাম ও ইতিপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে আলম মিয়া এবং যশোহর সদর উপজেলার মৃত মজিদ মিয়ার ছেলে সোহানুর রহমান।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৪৫১৮৪ ও টাঙ্গাইল মেট্রো-ট-০২-০৬৪১) পণ্য বোঝাই ট্রাক ২টি আটক করা হয়।
ট্রাকে থাকা পণ্যের চালানে ভাঙারি পণ্য বলা হলেও ট্রাক দু’টি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় স্প্রিং পাত (যানবাহনের যন্ত্রাংশ) উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য কোটি টাকার উপরে।
চালানের সঙ্গে ট্রাকে থাকা পণ্যের মিল না থাকায় ট্রাক দু’টি এবং তার চালকসহ ৬ জনকে আটক করা হয়।
বুড়িমারী স্থলবন্দরের একটি সূত্র জানিয়েছে, যশোহর জেলার সোবাহান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান স্বাত কোং নামে সি অ্যান্ড এফ এজেন্টের মাধ্যমে স্প্রিং পাত আমদারি করে। স্থলবন্দ কর্তৃপক্ষকে ম্যানেজ করে পণ্যগুলো দেশে আনা হয়েছে।
ওসি আরো জানান, এখন পর্যন্ত মামলা হয়নি, কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিস্তা ব্যারাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রকৌশলী হাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম জানান, চালানের সঙ্গে গরমিল এবং ট্রাকে যে পণ্য পাওয়া গেছে তা আমদানি নিষিদ্ধ, তাই তাদের আটক করা হয়েছে।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
তিস্তা ব্যারেজে ট্রাকবোঝাই ভারতীয় পণ্যসহ আটক ৬
লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ চেক পোস্টে স্প্রিং পাত বোঝাই দুটি ট্রাকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার দো





