বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় উ প্রু মারমা (২৪) নামে আনন্দ স্কুলের এক শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৩ দিন পর শনিবার ভোরে অংজয় পাড়ার পাশে জংগল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। তাকে অপহরণ করে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
স্থানীয়রা জানান, ব্যাংছড়ি আনন্দ স্কুলের শিক্ষিকা উ প্রু মারমা (২৪) গত বৃহস্পবিার বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে শনিবার ভোরে তার মৃতদেহ স্থানীয়দের সহায়তায় অংজয় পাড়ার পাশের জংগল থেকে উদ্ধার করে পুলিশ।
রোয়াংছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুস সাত্তার জানান, শনিবার ভোরে অংজয় পাড়ার পাশে জংগল থেকে নারীর একটি লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্যে তার লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় উ প্রু মারমা (২৪) নামে আনন্দ স্কুলের এক শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৩ দিন পর শনিবার ভোরে অংজয় পাড়ার পাশে জংগল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়





