প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি রাজশাহীর চারঘাটে যাবেন।
এদিন চারঘাটের সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে ক্যাডেটদের প্রশিক্ষণ সামপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথাও রয়েছে তার।
রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পুলিশ একাডেমীতে আসছেন। তবে সফরসূচি এখনও নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসনের কাছেও কোন চিঠি আসেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোববার বিকেলে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে চারঘাট ও সারদায় সম্ভাব্য জনসভা মাঠ পরিদর্শন করা হয়েছে। পুরো সফরসূচি পেলেই যাবতীয় করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]