বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রনি (১৮) ও ফখরুল নামে ২ ছাত্রদল কর্মী আহত হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় ছাত্রদলের সাংগঠনিক সপ্তাহে সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত সমাবেশে চলাকালে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি মিছিল সমাবেশের সামনে পৌঁছলে সেখানে বিজিসি ট্রাস্ট ছাত্রদল কর্মীদের সঙ্গে সামনের সারিতে বসা নিয়ে হাতাহাতি শুরু হয়। এসময় সভায় বিশৃঙ্খলা দেখা দেয়।
মঞ্চে উপস্থিত বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান,নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাতসহ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তাদের থামাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে দু'গ্রুপের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]