লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনের অবৈধ সম্পদ খোঁজে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এজন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, খুলনা-৫ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী ও আর এস আর বিজনেস লাইনার্সের মালিক রেজাবুদ্দৌলাহ চৌধুরীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য উপ-পরিচালক আব্দুস ছাত্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র টাইম নিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ দুদকে এলে কমিশন তা পরীক্ষা করে গত সপ্তাহে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানকারী কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব নিতে পরবর্তী সময়ে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে।
এ ছাড়া নবম সংসদের আরও সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করেছে দুদক। এদের মধ্যে পাঁচজন দশম সংসদের সদস্যও রয়েছেন।
এরা হলেন- কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাতক্ষীরা-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, পটুয়াখালী-৪ আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, রাজশাহী-৪ আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক, ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আসলামুল হক, সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বার ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান।
ঢাকা,জেইউ,২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
সাবেক এমপি এ্যানীসহ ৩ জনের সম্পদের অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ
ক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনের অবৈধ সম্পদ খোঁজে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এজন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
যুবশক্তিই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের বড় সম্পদ: রাষ্ট্রপতি
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নয়ন ও অগ্রগতিতে সাফল্য অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। এই জনমিতিক সুবিধা বাংলাদেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও উৎপাদনশীল করে গড়ে তুলতে হবে।
সম্পদ অপচয় রোধে ইসলামের শিক্ষা ও করণীয়
প্রাকৃতিক সম্পদ মানুষের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে পৃথিবীর সব সম্পদ অফুরন্ত নয়। অনেক সম্পদ সীমিত, আবার কিছু সম্পদ ব্যবহারের ফলে ক্রমে নিঃশেষ হয়ে যায়। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করতে এর যথাযথ ব্যবহার এবং অপচয় রোধ করা জরুরি। ইসলামও সম্পদ ব্যবহারে সংযম ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত পথ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
গোলাম পরওয়ার জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া বিএনপি সন্ত্রাসীরা
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে, যা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।
আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
















