পাবনা মানসিক হাসপাতালে এক মানসিক রোগীর মারপিটে অপর এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহত মানসিক রোগীর নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নূরদহ গ্রামের লঘু শেখের ছেলে।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত মানসিক রোগী আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নিহত ও হামলাকারী দু’জনই হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। সকালে বাথরুমে যাওয়ার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশরাফুল বাথরুম পরিস্কার করার ব্রাশ ভেঙে জয়নালের গলায় আঘাত করে এবং মুখের মধ্যে ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই জয়নাল মারা যান।
হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রাজ্জাক জানান, জয়নাল এবং আশরাফুল দুজনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটিতে ঘটনাটি ঘটেছে। তবে, তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
জয়নালের মৃহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পাবনায় রোগীর হাতে রোগীর মৃত্যু
পাবনা মানসিক হাসপাতালে এক মানসিক রোগীর মারপিটে অপর এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহত মানসিক রোগীর নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নূরদহ গ্রামের লঘু শেখের ছেলে।