তৃতীয় দফার উপজেলা নির্বাচনে গাইবান্ধার সদর উপজেলায় প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল করিম।
সর্বশেষ খবর অনুযায়ী ৯৭ টি ভোট কেন্দ্রের মধ্য ৫৮ টি ভোট কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে এগিয়ে রয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল করিম (দোয়াত কলম মার্কা)। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৭,১৮২।
অপরদিকে ১৭,৬৪৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ সরকার (আনারস মার্কা)। সরকার দল সমর্থিত প্রার্থী সরওয়ার কবির (গোড়া মার্কা) ১৭৪৩১।
[b]ঢাকা,জেইউ,১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]