[b]চট্টগ্রাম:[/b] চট্টগ্রামের সীতাকুন্ডের শীতলপুরে কবির স্টিল নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার সময় বয়লার বিষ্ফোরণ হয়ে ৩ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার এ ঘটনা ঘটে।
আহত তিন শ্রমিক হলেন- মো. রিয়াদ,লালু দে ও তপন জলদাস। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রোববার সকালে শীতলপুর গামারীতলায় শাহাজানের মালিকানাধীন কবির স্টিলে গ্যাস দিয়ে পুরাতন জাহাজ কাটার সময় একটি বয়লার বিষ্ফোরিত হয়ে তিন শ্রমিক আহত হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
চমেক পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল পঙ্কজ কুমার জানান,আহত চার শ্রমিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।