রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাহাসিন হোসেন ওরফে সানু (৩৬) নামে এক হাজতি বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন অবস্থায় নিহত সানু মহানগরীর কাজীহাটা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাইল হোসেন বলেন, রামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরের পর লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল যক্ষ্মা ও মাদকাসক্তি সংক্রান্ত শারীরিক জটিলতায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। চুরির একটি বিচারাধীন মামলায় তিনি কারাবন্দি ছিলেন বলে জানা গেছে।
এর আগেও গত ১৪ এপ্রিল একই কারণে চিকিৎসাধীন আরেক হাজতি সুমনের (৩৪) মৃত্যু হয়। পাবনার ঈশ্বরদী থানায় দায়ের করা মাদক আইনের একটি বিচারাধীন মামলায় পাবনা জেলা কারাগারে বন্দি ছিলেন সুমন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]