জাহাঙ্গীর আলম নামে এক ওষুধ ব্যবসায়ীর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই হয়েছে।
শুক্রবার রাত ১০টায় নাটোরের দয়ারামপুর- বাগাতিপাড়া সড়কে এ ছিনতাই এর ঘটনা ঘটে।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান,তিনি একজন পল্লী চিকিৎসক। দয়ারামপুর সেনানিবাস সংলগ্ন বাজারে তার ফার্মেসি রয়েছে। রাতে দোকান বন্ধ করে শ্যালক ফরিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি রামাগাড়ি যাচ্ছিলেন। পথে নন্দীকুজা এলাকায় একদল দুর্বৃত্ত রশি দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে পাশের লিচু বাগানে নিয়ে দু’জনকে চোখ বাঁধা অবস্থায় গাছের সঙ্গে বেঁধে হিরো মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
বাগাতিপাড়ায় মোটরসাইকেল ছিনতাই
জাহাঙ্গীর আলম নামে এক ওষুধ ব্যবসায়ীর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই হয়েছে। শুক্রবার রাত ১০টায় নাটোরের দয়ারামপুর- বাগাতিপাড়া সড়কে এ ছিনতাই এর ঘটনা ঘটে





