গফরগাঁওয়ের ২০টি ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমানের এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সরকারদলীয় লোকজন সিল মারছে বলে অভিযোগ করেছেন সাবেক এমপি ফজলুর রহমান সুলতান। তিনি বলেন, সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্টদের সরকারদলীয় ক্যাডারদের ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিলমারা প্রসঙ্গে অভিযোগ করলেও তারা ব্যবস্থা নিচ্ছেন না। তিনি বলেন, খুরশিদ মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা শিশু নিকেতন, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি বালিকা বিদ্যালয়সহ ২০টি ভোটকেন্দ্রের দখল নিয়েছে সরকারদলীয় ক্যাডাররা।
[b]ময়মনসিংহ, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
গফরগাঁওয়ে ২০ কেন্দ্র দখল
গফরগাঁওয়ের ২০টি ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমানের এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সরকারদলীয় লোকজন সিল মারছে বলে অভিযোগ করেছেন সাবেক এমপি ফজলুর রহমান সুলতান। তিনি বলেন,





