[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি।
সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খালেদা জিয়ার সাথে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও খালেদার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধূরী, উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ উপস্থিত রয়েছেন।