[b]চট্টগ্রাম: [/b]জেলার সীতাকুণ্ডের বারআউলিয়া নামক স্থানে আজম নামে এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৯টার দিকে বারআউলিয়া বাজারে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার আজমের ভাইয়ের বরাত দিয়ে জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি এখনো মারা যাননি। তাকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।