জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাউরাদী এলাকায় জসিমউদ্দিন ও বেদন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মাউরাদী এলাকায় একটি জমি নিয়ে জসিমউদ্দিন গংয়ের সঙ্গে বেদন মিয়া গংয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে দুপুরে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩০ জন আহত হয়। এ সময় বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়।
আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তাজুল,শাফিউল্যাহ ও দাইদ রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০
জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাউরাদী এলাকায় জসিমউদ্দিন ও বেদন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে





